ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো সময় খামেনিকে ‘গুপ্তহত্যা’!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫
  • / 78

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে কোনো সময় হত্যার চেষ্টা চালাতে পারে দখলদার ইসরায়েল। ইহুদিবাদী দেশটির এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইসরায়েলি মিডিয়া চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলছে, আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল। তিনি নজরদারির মধ্যেই আছেন। তবে এটি অনেকগুলো যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।

ইসরায়েলি ওই সূত্রটি ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধটি দুটি উপায়ে শেষ হতে পারে। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে।

দ্বিতীয়, ইসরায়েল এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে ইরান আর তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারবে না।

গত শুক্রবার ইরানে আকস্মিক আক্রমণ চালায় দখলদার ইসরায়েল। ওইদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যা করে তারা। এছাড়া ৯ পরমাণু বিজ্ঞানী দখলদারদের হত্যাকাণ্ডের শিকার হয়। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

নিউজটি শেয়ার করুন

যে কোনো সময় খামেনিকে ‘গুপ্তহত্যা’!

আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫