ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মানি-ফ্রান্স ও যুক্তরাজ্য

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫
  • / 87

ইসরায়েল ও ইরানে চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের সঙ্গে তাৎক্ষণিকভাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রী জোহান ওয়াডেফুল।

জার্মান গণমাধ্যমকে (এআরডি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ইরানকে সঙ্গে সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছি। আশা করি, তারা এটি গ্রহণ করবে।”

মধ্যপ্রাচ্য সফররত ওয়াডেফুল বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে তিনি সহযোগিতা করার চেষ্টা করছেন।

তবে তিনি উল্লেখ করেন, এর আগে ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ গ্রহণ করেনি।

সংঘাত প্রশমনের একটি প্রধান পূর্বশর্ত হিসেবে তিনি বলেন, ‘এই আলোচনায় ইসরায়েলের বা ইউরোপের জন্য যেন কোনো হুমকি না হয় ইরান।’

এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) এক টেলিফোন আলাপে দুই নেতা এ অঙ্গীকার করেন। খবর: আল আরিবায়া।

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মানি-ফ্রান্স ও যুক্তরাজ্য

আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫