ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলার পর ফের সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 98

ইসরায়েলের হামলায় কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর পুনরায় সরাসরি সম্প্রচার শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। স্ক্রিনে ভেসে ওঠা টিকারে জানানো হয়, সমস্ত অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই পুনরায় সরাসরি সম্প্রচার শুরু করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর ভবনে ইসরায়েল হামলা চালায় বলে জানিয়েছে আল আরাবিয়া। হামলার ফলে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায়।

আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, টিভি উপস্থাপক সরাসরি সম্প্রচারে থাকার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তাকে স্টুডিও ছেড়ে সরে যেতে দেখা যায়।

টেলিভিশনের সম্প্রচারকারীরা অভিযোগ করেন, সত্যের কণ্ঠস্বরকে নীরব করার জন্যই ইসরায়েল এই হামলা চালিয়েছে।

হামলার কিছু সময় আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাবে।

তেহরানের যে জেলায় আইআরআইবি’র প্রধান সম্প্রচার ভবন অবস্থিত, সেই উত্তরাঞ্চলীয় জেলা থেকে বাসিন্দাদের সরে যাওয়ারও আহ্বান জানানো হয়।

কাৎজ বলেন, ইরানি প্রচারণা ও উসকানির মেগাফোন অচিরেই নিশ্চিহ্ন হবে।

একইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে তেহরানের ওই এলাকাতে সম্ভাব্য বিমান হামলার পরিকল্পনার কথা জানিয়ে জনগণকে সতর্ক করেছিল।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের হামলার পর ফের সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আপডেট সময় : ১১:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫