ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 119

ইরানের উত্তরাঞ্চলে শুক্রবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি এবং ‘সামান্যই ক্ষয়ক্ষতি’ হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সেমনান শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ এবং সেমনান প্রদেশের সোরখেহ শহরের আশপাশের এলাকা কেঁপে উঠেছে।

ভূমিকম্পটি রাজধানী তেহরানেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে তারা, যা সোরখেহ থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে।

নিউজটি শেয়ার করুন

ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আপডেট সময় : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫