ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা ইতিহাস বদলে দেবে: নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, রোববার, ২২ জুন ২০২৫
  • / 81

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তকে ‘সাহসী’ আখ্যায়িত করে বলেন, ‘আগে আসবে ক্ষমতা, তারপর শান্তি।

অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ও ন্যায়পরায়ণ শক্তি দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। ইতিহাস লিখবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সরকারকে অস্বীকার করতে এই কাজ করেছেন।

ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, হামলার পর নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য ইসরাইলের সঙ্গে যোগ দিয়েছে মার্কিন সেনারা।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ফোরদো, নাতাঞ্জ ও এসফাহানসহ ইরানের তিনটি পরমাণু স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলা এবং নাতাঞ্জ ও ইসফাহান স্থাপনায় কয়েক ডজন সাবমেরিন-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফক্স নিউজের খবরে বলা হয়, ট্রাম্প সাবমেরিন থেকে ছোড়া ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্রসহ টেলিভিশনের উপস্থাপক শন হ্যানিটির কাছে হামলার বিস্তারিত তুলে ধরেন।

হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চতর সতর্কতা স্থিতি, শিক্ষা স্থগিত, জমায়েতের উপর নিষেধাজ্ঞা এবং অপ্রয়োজনীয় কাজ বন্ধ ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা ইতিহাস বদলে দেবে: নেতানিয়াহু

আপডেট সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, রোববার, ২২ জুন ২০২৫