ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 159

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল। মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসরাইল এ কথা জানিয়েছে। আরব ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরাইলের বার্তা পৌঁছে দিয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ এর খবরে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে ‘অপারেশন রাইজিং লায়নের’ মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরাইলের।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরাইল এ অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

আপডেট সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫