ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, ভর্তি ৩৯২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 152

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৯২ জন। গতকাল রোববার (২২ জুন) থেকে আজ সোমবার (২৩ জুন) পর্যন্ত শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১২৬ জন আক্রান্ত হয়েছেন। যারা মারা গেছেন তাদের একজনের বাড়ি বরিশালে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২৫ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে সারা দেশে ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, ভর্তি ৩৯২

আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫