ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

- আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 116
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সকালে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দিয়ে উভয় পক্ষকে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। দয়া করে এটি লঙ্ঘন করবেন না!” নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইরান ‘সম্পূর্ণ ও সম্পূর্ণ’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সোমবার ঘোষণা করেছেন ট্রাম্প।
কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, কাতারের পাশাপাশি মার্কিন বাহিনী ‘সফলভাবে’ এই হামলা মোকাবেলা করেছে এবং কোনো মার্কিন বা কাতারি সেনার হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র বোমা হামলার পর আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
গত ১৩ জুন থেকে ইরানে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি সামরিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
এদিকে ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

























