ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠক ও যুদ্ধবিরতির প্রশংসায় তুরস্কের এরদোগান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 122

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির প্রশংসা করেছেন এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে ‘ঘনিষ্ঠ সংলাপের’ আহ্বান জানিয়েছেন।

তুর্কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় ইসরায়েল ও ইরানের মধ্যে অর্জিত যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি স্থায়ী হবে।

মঙ্গলবার সকালে ট্রাম্প ঘোষণা করেন যে, ইরান ও ইসরায়েল একটি পৃথক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা তাদের ১১ দিনের সংঘাতের “আনুষ্ঠানিক সমাপ্তি” ঘটাবে।

রোববার ইসরায়েলের অভিযানে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর সোমবার গভীর রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালায়।

গাজা যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে আঙ্কারা ও ওয়াশিংটনকে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এরদোগান।

এতে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব গাজায় মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ঘনিষ্ঠ সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এরদোগান যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যা তাদের মধ্যে বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এগিয়ে নিলে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের সঙ্গে বৈঠক ও যুদ্ধবিরতির প্রশংসায় তুরস্কের এরদোগান

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫