ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আজারবাইজানের রাজধানী বাকু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 108

আজারবাইজানের রাজধানী বাকুতে বড় ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বাকুর ইয়াসামাল জেলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশের টাওয়ারগুলো থেকে ধোঁয়া ও আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা প্রাথমিক অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি ‘পুরনো আতশবাজি এলাকায়’ ঘটেছে।

সরকারি সূত্রে খবর, ভিডিও ধারণের জন্য ব্যবহৃত দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়েছে। আগুন নিভিয়ে ফেলা হলেও জরুরি বিভাগের কর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন।

আজারবাইজানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আজারবাইজানের রাজধানী বাকু

আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫