ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, রোববার, ৬ জুলাই ২০২৫
  • / 102

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। আজ (রোববার, ৬ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।

নিহতরা হলেন আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।

খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, ‘আজ ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় এক নারীসহ সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলে নিহত হন।’

এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত

আপডেট সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, রোববার, ৬ জুলাই ২০২৫