তাইওয়ানে আঘাত হানল ডানাস, সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষ

- আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 96
তাইওয়ানের পশ্চিম উপকূলে রোববার রাতে টাইফুন দানাস আঘাত হেনেছে, দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দ্বীপটিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঝড়টি চিয়াই কাউন্টির বুদাই শহরের কাছে আঘাত হানে, যার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।
সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হতে পারে ডানাস।
ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, অন্তত ২৮ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।
ডানাসে সপ্তাহান্তে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে তারা।
বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া প্রায় তিন হাজার মানুষের অধিকাংশই দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওসিউংয়ের আশপাশের পার্বত্য এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
এতে অন্তত ১০টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং ৪৯টি এলাকা প্লাবিত হয়েছে, তবে তখন থেকে পানি নেমে গেছে বলে জানিয়েছে তারা।
তাইওয়ান জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সাথে অভ্যস্ত।

























