ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সভাপতি শামিম আহমদের মৃত্যুতে ডিআরইউ’র শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 101

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি শামিম আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (০৭ জুলাই) সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, ৪ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যাক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য রাশেদ আহমেদ মিতুলের বড় ভাই শামিম আহমদ।

আজ বাদ আসর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শামিম আহমদ এর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক সভাপতি শামিম আহমদের মৃত্যুতে ডিআরইউ’র শোক

আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫