ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষ: বাবা-মা-ছেলেসহ নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 84

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা, মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার মাওনা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পুলিশ। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে এক নারীসহ আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষ: বাবা-মা-ছেলেসহ নিহত ৪

আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫