থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 78
থাইল্যান্ডের মধ্যাঞ্চলে বুধবার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বেলা ১১টার দিকে ব্যাংককের উত্তরে সুফান বুরি প্রদেশের মুয়াং জেলায় কারখানাটিতে আগুন লাগে, যেখানে একটি উদ্ধারকারী দলের শেয়ার করা ছবিতে একটি পুড়ে যাওয়া ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে।
থাই পুলিশ জানিয়েছে, নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আরও দুজনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
থাইল্যান্ডে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে, যেখানে নিরাপত্তা বিধির প্রয়োগ এখনও দুর্বল।
গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছিল।





















