ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রী নিহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 77

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রী এবং অপর দুই শীর্ষ কর্মকর্তাসহ আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ঘানায় এটি সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

ঘানার সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি সকালে রাজধানী আক্রা থেকে উড্ডয়ন করে উত্তর-পশ্চিম দিকে আশান্তি অঞ্চলের ওবুয়াসি অঞ্চলের সোনার খনি এলাকার দিকে যাচ্ছিল। পরে আশান্তির আদানসি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি এবং সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

এতে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং, শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুনিরু মোহাম্মদ ও চার ক্রু নিহত হন।

শোকার্ত জনতা বোয়ামাহর বাসভবনের পাশাপাশি দলের সদর দফতরে জড়ো হয়েছিল এবং ঘানার সরকার এই দুর্ঘটনাকে “জাতীয় ট্র্যাজেডি” হিসাবে বর্ণনা করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি একটি জেড-৯ হেলিকপ্টার ছিল যা প্রায়ই পরিবহন ও চিকিৎসার কাজে ব্যবহার করা হয়।

দুর্ঘটনাস্থলের একটি অনলাইন ভিডিওতে দেখা গেছে, একটি জঙ্গলে ধ্বংসাবশেষের আগুন জ্বলছে এবং কিছু লোক সাহায্যের জন্য চারপাশে ঘোরাফেরা করছে।

২০১৪ সালের মে মাসে ঘানার উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছিল। ২০১২ সালে রাজধানী আক্রায় একটি কার্গো বিমান রানওয়ে অতিক্রম করে যাত্রীভর্তি একটি বাসের সঙ্গে ধাক্কা দিলে অন্তত ১০ জন নিহত হন।

দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রী নিহত ৮

আপডেট সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫