ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 76

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ থানার চরপালিশা গ্রামের জিন্নাত আলী ছেলে মো. আল আমিন (৩০), একই এলাকার মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার মৃত নুরু ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহের পান্ডাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. সানি (১৮)।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, সকাল আনুমানিক ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় এই দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও মোটরসাইকেলচালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ১

আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫