ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানের চারপাশে ৫৭টি চীনা সামরিক বিমান শনাক্ত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 66

শুক্রবার তাইওয়ান জানিয়েছে, তারা দ্বীপটির আশপাশে ৫৭টি চীনা সামরিক বিমান ও নৌবাহিনীর ছয়টি জাহাজ শনাক্ত করেছে।

দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ানের আশপাশে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৫৭টি বিমান, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ছয়টি জাহাজ ও চারটি সরকারি জাহাজ শনাক্ত করেছে।

এতে আরও বলা হয়, ‘৫৭টির মধ্যে ৩৮টি ফ্লাইট তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য, দক্ষিণ-পশ্চিম ও পূর্ব এডিআইজেডে (এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন) প্রবেশ করেছে।

বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়টি জানায়, তারা তাইওয়ানের আশপাশে পিএলএ’র ১৫টি বিমান, সাতটি পিএলএএন জাহাজ ও একটি সরকারি জাহাজ শনাক্ত করেছে।

চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৯৪৯ সাল থেকে তাইপে নিজেদের শাসন করলেও চীন তাইওয়ানকে একটি ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে দেখে। প্রয়োজনে শক্তি প্রয়োগসহ দ্বীপটিকে পুনরায় একত্রিত করার অঙ্গীকার করেছে বেইজিং।

নিউজটি শেয়ার করুন

তাইওয়ানের চারপাশে ৫৭টি চীনা সামরিক বিমান শনাক্ত

আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫