ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক রোববার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 66

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) শনিবারের পরিবর্তে রোববার গাজা সিটি দখলে ইসরাইলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে। কূটনৈতিক সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছে, জরুরি বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে।

মূলত শনিবারের জন্য নির্ধারিত অধিবেশনটি ১০ আগস্টে স্থানান্তরিত করা হয়েছে এবং স্থানীয় সময় সকাল ১০টায় বসবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি।

যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস ও স্লোভেনিয়া জরুরি অধিবেশনের অনুরোধ জানিয়েছে।

ইসরাইলের গাজা সিটি দখলের সিদ্ধান্তের পর নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান পানামা ও যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য এই বৈঠক অনুমোদন করেছে।

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার রাতে ছিটমহলের উত্তরাঞ্চলে গাজা সিটি দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, তার সরকার মন্ত্রিসভার বৈঠকের আগে ‘পুরো গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়’।

নিউজটি শেয়ার করুন

গাজা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক রোববার

আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫