‘ইউক্রেনকে ছাড়া সিদ্ধান্তের’ বিরুদ্ধে হুঁশিয়ারি জেলেনস্কির

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 64
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইউক্রেনকে ছাড়া সিদ্ধান্ত’ শান্তি বয়ে আনবে না এবং রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারকে দেবে না।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত, ইউক্রেনকে ছাড়া যেকোনো সিদ্ধান্তও শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত। তারা কিছুই অর্জন করতে পারবে না।























