ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 52

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের দ্বারা গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, মিশরীয় গণমাধ্যম সোমবার এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল-কাহেরা নিউজ জানিয়েছে, পরিকল্পনায় গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুবিধার্থে ইসরায়েলি বাহিনীকে সীমান্তের কাছে নিজেদের অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে দুই মাসের জন্য সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে, যার মধ্যে বন্দী-জিম্মি বিনিময় অনুষ্ঠিত হবে। চুক্তিতে অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত মুক্তি এবং ১৮টি মৃতদেহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।

সূত্র জানায়, হামাস এই পরিকল্পনাকে গাজার জনগণকে সামরিক উত্তেজনা থেকে রক্ষার সর্বোত্তম বিকল্প এবং স্থায়ী সমাধানের দিকে সম্ভাব্য প্রথম পদক্ষেপ হিসাবে দেখছে।

তবে এ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাস বা মধ্যস্থতাকারীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫