ইউক্রেনে ৫০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ইউরোপীয় দেশগুলোর

- আপডেট সময় : ১১:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 53
যুদ্ধবিরতিতে সম্মত হলে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে ৫০ হাজার স্থল সেনা মোতায়েন করতে প্রস্তুত বলে সোমবার ফিনল্যান্ডের একটি দৈনিকের বরাত দিয়ে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি সূত্র।
ইলতালেহতির মতে, কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে পশ্চিমা জেনারেলের নেতৃত্বে পুরো সেনা বাহিনী পাঠানোর জন্য এরই মধ্যে একটি অপারেশনাল পরিকল্পনা তৈরি করা হয়েছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর আওতায় এই সেনা মোতায়েন করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজার পশ্চিমা সেনার উপস্থিতি রাশিয়াকে তার আক্রমণ অব্যাহত রাখা থেকে কার্যকরভাবে প্রতিরোধ করবে। ইউক্রেনের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করে মিত্র বিমান ও নৌ ইউনিট এই বাহিনীকে সহায়তা করবে।
অঞ্চল হারালেও ইউক্রেন তার রাজনৈতিক সার্বভৌমত্ব ধরে রাখতে পারে, তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে কিয়েভকে একটি বিশ্বাসযোগ্য সুরক্ষা ছাতা সরবরাহ করার পরিকল্পনার লক্ষ্য রয়েছে বলে দৈনিকটি জানিয়েছে।























