ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি বোমা হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 63

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

খান ইউনিসে ইউনিভার্সিটি কলেজের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এক তরুণীসহ দুই ফিলিস্তিনি নিহত হন।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি বাস্তুচ্যুত তাঁবুতে ইসরায়েলি বোমা হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, আল-বাসা এলাকায় একটি বাস্তুচ্যুত তাঁবুতে হামলা চালিয়ে পাঁচজনের লাশ ও বেশ কয়েকজন আহত হয়েছে।

পরে হাসপাতালটি জানায়, দেইর আল-বালাহ’র দক্ষিণ-পূর্বে কিসুফিম সাইটের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে আরও পাঁচজন নিহত হয়।

গাজা সিটির উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ জনতার ওপর ইসরায়েলি গোলাবর্ষণের পর শিফা মেডিকেল কমপ্লেক্সে দুটি মৃতদেহ ও ৫৩ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের মুখে থাকা ছিটমহলটি তছনছ করে দিয়েছে সেনা অভিযান।

গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি বোমা হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০১:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫