ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ডিভোর্সের মামলা স্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 54

প্রায় ৩৭ বছর ধরে সাংসারিক জীবন অতিবাহিত করছেন বলিউড তারকা গোবিন্দা এবং সুনীতা আহুজা। রুপালি পর্দায় আসার আগেই সুনীতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা, যদিও অনেক বছর পর সেই বিয়ের খবর জানাজানি হয়। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে শুনতে পাওয়া যাচ্ছিল, গোবিন্দা এবং সুনীতা নাকি একসঙ্গে ভালো নেই। তবে এবার যা জানা গেল, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো।

শুনতে পাওয়া যাচ্ছে, গতবছর অর্থাৎ ২০২৪ সালের ৫ ডিসেম্বর সুনীতা নাকি বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। সেই সময় অভিনেতাকে তলব করা হলেও তিনি যাননি। শুধু তাই নয়, গোবিন্দা আদালতের কাউন্সেলিং অধিবেশনেও উপস্থিত ছিলেন না। বোঝাই যাচ্ছে, গত বছর থেকেই তাঁদের দাম্পত্যে চিড় ধরতে শুরু করেছিল। কিন্তু কেন?

হাউটার ফ্লাইয়ের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গোবিন্দার বিরুদ্ধে সুনীতা প্রতারণার অভিযোগ এনেছেন। সুনীতার অভিযোগ অনুযায়ী, বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ গোবিন্দা, যার ফলে স্বামীর সঙ্গে আর থাকতে চান না তিনি। তবে আদালত তলব করলে গোবিন্দা উপস্থিত না থাকলেও প্রতি বার আদালতে উপস্থিত ছিলেন সুনীতা।

সুনীতা যে গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ভীষণ চিন্তিত তার আভাস পাওয়া গিয়েছিল সুনীতার ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেলে ভিডিয়ো করে সুনীতা বলেছিলেন, ‘আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছি যাতে আমার বিয়ে বেঁচে যায় এবং আমি ভালোভাবে জীবন যাপন করতে পারি। আমি মাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং আমি জানি যে আমার সংসার ভাঙবে, মা কালী তার গলা কেটে দেবে।’

কাঁদতে কাঁদতে সুনীতা আরও বলেছিলেন, ‘যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, যে আমার মনকে আঘাত করার চেষ্টা করবে, তার ভালো হবে না। একজন ভালো মানুষকে এইভাবে আঘাত দেওয়া উচিত নয়। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না।’

প্রসঙ্গত, গোবিন্দার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে না আনলেও সুনীতা বারবার বলেছিলেন তিনি বেশ কয়েক মাস ধরে ছেলেমেয়েকে নিয়ে আলাদা থাকেন। চলতি বছর জন্মদিনেও সম্পূর্ণভাবে একা নিজের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সুনীতাকে, যদিও প্রতিবছর তিনি একাই জন্মদিন কাটান। তবে এই বছর সুনীতার ভাবভঙ্গি দেখে কিছু মানুষ আন্দাজ করেছিলেন হয়তো সবকিছু ঠিক নেই।

নিউজটি শেয়ার করুন

গোবিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ডিভোর্সের মামলা স্ত্রীর

আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫