ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 104

অভিনেত্রী, পরিচালক, গীতিকার জাহানারা ভূঁইয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন ) । বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার ছোট ভাই মঞ্জুর এলাহী সংবাদটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী।

স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎ মা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান চরিত্রাভিনেত্রী হিসেবে। এরপর তিন শতাধিক ছবিতে অভিনয় করেন।

পরিচালক (প্রয়াত) আজীজ আহমেদ বাবুলের বোন। এ দেশে নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম আগুয়ান ব্যক্তি তিনি। দেশ স্বাধীন হবার আগে, ১৯৭০ সালে মানজান আরা বেগম ওরফে রেবেকা নির্মাণ করেছিলেন “বিন্দু থেকে বৃত্ত” নামের ছবিটি।

দেশ স্বাধীন হবার পরবর্তী সময়ে, জাহানারা ভূঁইয়া চলচ্চিত্র পরিচালনার উদ্যোগ নেন। তবে তাঁর পরিচালনার “সিঁদুর নিওনা মুছে” ছবিটির নির্মাণ শেষ করতে দীর্ঘ কয়েক বছর লেগে যায়। সাদাকালো ছবির সময়ে নির্মিত এই ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও আজ অব্দি মুক্তি পায়নি। তাঁর স্বামী, খ্যাতিমান পরিচালক সিরাজুল ইসলাম ভুঁইয়ার প্রয়ানের পর চলচ্চিত্র শিল্পের মানুষদেরই আপন করে নিয়েছিলেন তিনি।

অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি নির্মাণ ও গীত রচনায়ও রেখেছেন অবদান। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫