সুদানে কলেরায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে ৩৬ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 66
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে এক সপ্তাহের মধ্যে তারা ১,২১০ টি নতুন কলেরা সংক্রমণ রেকর্ড করেছে, যার মধ্যে ৩৬ জন মারা গেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আক্রান্তের কারণে ২০২৪ সালের আগস্টে প্রাদুর্ভাবের পর থেকে ২ হাজার ৫৬১ জনের মৃত্যুসহ মোট কলেরায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮৩১ জনে।
কিছু রাজ্যে সংক্রমণ কমেছে আবার কিছু রাজ্যে বেড়েছে, কোনটি নির্দিষ্ট করে বলা হয়নি।
গত ৬ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুদানের ১৮টি রাজ্যের সবগুলোতেই কলেরার ঘটনা নিশ্চিত করে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও র ্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে গৃহযুদ্ধ অব্যাহত থাকায় সুদানে এই স্বাস্থ্য বিপর্যয় দেখা দিয়েছে। এই সংঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
























