ইরানে এ বছর ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে: জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 38
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ এটিকে তেহরানের পদ্ধতিগত “রাষ্ট্রীয় ভয় দেখানোর হাতিয়ার” বলে উল্লেখ করেছে।
শুধু জুলাই মাসেই ইরানি কর্তৃপক্ষ ১১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, গত বছরের জুলাইয়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার তুলনায় এটি দ্বিগুণেরও বেশি এবং ২০২৫ সালের প্রথমার্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যাও বেড়েছে।























