গাজা শহরকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে ইসরায়েল

- আপডেট সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 31
ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা সিটিকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে।
শহরটির ঘনবসতিপূর্ণ প্রকৃতি এবং চলমান মানবিক সংকট সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনী বলেছে যে তারা গাজা উপত্যকায় মানবিক প্রচেষ্টায় সমর্থন করার দাবি করে “সন্ত্রাসী সংগঠনগুলির” বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাবে।
এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) সতর্ক করে বলেছে, ‘গাজা সিটিতে সামরিক অভিযান জোরদার করা হলে প্রায় ১০ লাখ মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে।
এতে আরও বলা হয়, ওই এলাকায় এরই মধ্যে দুর্ভিক্ষ নিশ্চিত হয়ে যাওয়ায় আরও বাড়তে থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে এবং আরও বেশি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
মার্চের শুরু থেকে গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধ তার ২.৪ মিলিয়ন বাসিন্দার জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে দুর্ভিক্ষ, ব্যাপক রোগ এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি ভেঙে পড়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৩ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের মুখে থাকা ছিটমহলটি তছনছ করে দিয়েছে সেনা অভিযান।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।























