নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, রোববার, ৩১ অগাস্ট ২০২৫
- / 58
ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের। আজ (রোববার, ৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখে আঘাত নিয়ে নুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসার জন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ ও নিউরোসার্জনসহ ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’
পরিচালক জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ অনেকটা কমে এসেছে। সার্বিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে মানসিক ট্রমার কারণে কিছু জটিলতা রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্যাগস :
নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে




















