দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলি বাহিনীর হামলা

- আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, রোববার, ৩১ অগাস্ট ২০২৫
- / 28
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর পরিচালিত একটি স্থাপনায় রোববার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক বাহিনী বলেছে, “কিছুক্ষণ আগে আইডিএফ (সেনাবাহিনী) দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকায় হিজবুল্লাহর একটি স্থানে ভূগর্ভস্থ অবকাঠামোসহ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
“এই স্থানের অস্তিত্ব এবং এর মধ্যে কার্যকলাপ ইসরায়েল ও লেবাননের মধ্যে বোঝাপড়ার লঙ্ঘন,” বলেছে তারা।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে জড়িয়ে পড়ে, যার পরিণতি গত বছর দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়।
সহিংসতা বন্ধে নভেম্বরের যুদ্ধবিরতির অধীনে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে মোতায়েন করছে এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং জঙ্গি গোষ্ঠীটিকে নিরস্ত্র না করা পর্যন্ত এটি অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
মার্কিন চাপের মুখে বৈরুত লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে, তবে গোষ্ঠীটি এই প্রচেষ্টা প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে।

























