ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেল একটি গ্রাম

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 69

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশের নোরগাল জেলার একটি গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল (রোববার, ৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের পর আরও তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

তালেবান সরকারের কর্মকর্তারা জানান, কুনারের পাহাড়ি মাজার উপত্যকায় শত শত বাড়ি ধসে পড়েছে। পুরো গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাতে চরম বাধার মুখে পড়ছে স্থানীয় কর্তৃপক্ষ। কুনার প্রদেশের পুলিশ প্রধান বলেন, বন্যা ও ভূমিধসের কারণে সড়কপথ বন্ধ হয়ে গেছে, ফলে আপাতত কেবল আকাশপথেই উদ্ধার কাজ চালানো সম্ভব।

এ অবস্থায় সীমিত সম্পদের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে তালেবান সরকার। বিশেষ করে দুর্গত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেল একটি গ্রাম

আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫