জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 54
দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সঙ্গে জড়িত জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত চলছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাসের রায় বহাল
অভিযোগে বলা হয়, দুর্নীতি ও বেআইনি উপায়ে অর্জিত দেশ-বিদেশে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তির মালিক কাদের ও তার পরিবারের সদস্যরা।
“গোপন ও নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে যে, জিএম কাদের ও তার স্ত্রী সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করতে গিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তারা চলে গেলে চলমান তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হোক।






















