ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, সামান্য বেড়েছে খাদ্যে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

আগস্ট মাসে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে সামান্য বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এটি জানা গেছে।

মূলত খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতির এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮.৪৮ শতাংশ।

আরও পড়ুন: নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো বাধা দেয়া হবে না: তথ্য উপদেষ্টা

বিবিএসের তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৭.৫৬ শতাংশ। তবে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে।

একই সময়ে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

নিউজটি শেয়ার করুন

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, সামান্য বেড়েছে খাদ্যে

আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫