হামাসকে আত্মসমর্পণ অথবা ‘নির্মূল’ করতে হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 35
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার হামাসকে অস্ত্র সমর্পণ করতে অথবা গাজা ধ্বংস ও নিজেদের ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেওয়ার পরপরই কাৎজ বলেন, ‘গাজায় এবং বিদেশে বিলাসবহুল হোটেলগুলোতে হামাসের খুনি ও ধর্ষকদের জন্য এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা: জিম্মিদের মুক্তি দিন এবং আপনাদের অস্ত্র নামিয়ে রাখুন- অন্যথায় গাজা ধ্বংস হয়ে যাবে এবং আপনারা ধ্বংস হয়ে যাবেন। এএফপি

























