নুরের শর্ট টাইম মেমরি লস হয়নি, দ্রুত সুস্থ হবেন: ঢামেক পরিচালক

- আপডেট সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 53
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুরের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করে মো. আসাদুজ্জামান বলেন, ‘মাথায় কোনো আঘাত এমন ছিল না, যা শর্ট টাইম মেমরি লসের কারণ হতো। বর্তমানে নুর ঠান্ডা ও জ্বরে ভুগছেন, তবে চাইলে যেকোনো সময় বাসায় ফিরতে পারবেন।’
পরিচালক আরও জানান, নাকের ভাঙা, হারসহ অন্যান্য সব ইঞ্জুরি আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সেরে উঠবে।
আরও পড়ুন: ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো বিএনপি নতুন করে গড়বে: ফখরুল
এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে নুরকে চিকিৎসার জন্য প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন নুরুল হক নুর।




















