ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 60

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যে সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে; সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

নেপালে পার্লামেন্ট ভবনে জেন-জির ‘হামলা’

এতে বলা হয়, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও এডহক কমিটি গঠন হয়নি, প্রবিধানমালা ২০২৪ ( সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করে আগামী ৩০ নভেম্বরে মধ্যে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এতে আরও বলা হয়, সকল এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫