ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক, ইউটিউবসহ নেপালে নিষিদ্ধ ২৬টি সোশ্যাল মিডিয়া

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 99
110

২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার। এ তালিকায় আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় প্ল্যাটফর্মসমূহ। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ করতে নেপাল সরকার প্রণীত নতুন আইনে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কাঠমান্ডু।

নেপাল সরকার বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভুয়া আইডি ব্যবহার করে ব্যবহারকারীদের কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘৃণা, গুজব ও অপতথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের এই অপব্যবহার ঠেকাতেই নতুন আইন প্রণয়ন করেছে সরকার, যার অধীনে প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার।

নেপালে পার্লামেন্ট ভবনে জেন-জির ‘হামলা’

সরকার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে কোম্পানিগুলোকে বুধবার (৩রা সেপ্টেম্বর)-এর মধ্যে নিবন্ধন করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশে স্থানীয় একজন যোগাযোগ প্রতিনিধি, অভিযোগ handler এবং স্ব-নিয়ন্ত্রণের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিতে বলা হয়। অন্যথায়, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান যে, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পোপ্পো লাইভ নিবন্ধন করেছে। তবে, ফেসবুক-সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো নিবন্ধন করেনি।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ফেসবুক, ইউটিউবসহ নেপালে নিষিদ্ধ ২৬টি সোশ্যাল মিডিয়া

আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫