ইসরাইল ‘সবসময় মার্কিন স্বার্থে কাজ করে না’: ইসরাইল

- আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 45
ইসরাইল সব সময় তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনার ব্যতিক্রমী সমালোচনা করার পর রাষ্ট্রদূত ড্যানন একথা বলেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কাতারে ইসরাইলের হামলা, ইউরোপীয় সরকারগুলোর নিন্দা
বুধবার রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একটি ইসরাইলি রেডিও স্টেশনকে বলেন, ‘আমরা সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করি না। আমরা সুসংহত, যুক্তরাষ্ট্র আমাদের অবিশ্বাস্য সমর্থন দেয় এবং আমরা এর প্রশংসাও করি। তবে কখনও কখনও আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তা অবহিত করি।’
তিনি আরো বলেন, ‘এটি কাতারের ওপর আক্রমণ ছিল না। এটি ছিল হামাসের ওপর আক্রমণ আর আক্রমণের সিদ্ধান্তটি সঠিক ছিল।’

























