টি-টোয়েন্টিতে রেকর্ড ৩০৪ রান ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 61
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো ৩০০ ছাড়ানো স্কোর গড়লো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস রচনা করেছে ইংলিশরা।
ফিল সলটের ৬০ বলে ১৪১ ও জস বাটলারের ৩০ বলে ৮৩ রানে মাত্র ১২ দশমিক ২ ওভারেই ২০০ পার করে ইংলিশরা। শেষ দিকে বেথেলের ১৪ বলে ২৬ ও ব্রুকের ২১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংসে ৩০৪ রানের রেকর্ড গড়ে ইংলিশরা।
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান
প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে দ্রুততম মাত্র ৩৯ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন সল্ট। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলার ছিলেন কাগিসো রাবাদা। ৪ ওভারে দিয়েছেন ৭০ রান।

























