ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় ১২০০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 58

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২শ’ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তিনি জানান, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২শ’ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

উপদেষ্টা বলেন, ‘এ বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে ভোলা, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় ১২০০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন

আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫