ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের প্রতিবেদন বলছে ‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 29

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। প্রথমবারের মতো জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। যদিও জাতিসংঘের এ প্রতিবেদনকে ভুয়া বলছে তেল আবিব। এদিকে গাজা সিটি দখলে পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরু করেছে আইডিএফ। যেখানে প্রাণ গেছে অন্তত অর্ধশত ফিলিস্তিনির। হামাস নেতাদের লক্ষ্য করে বিশ্বের অন্যান্য দেশেও হামলা চালানোর হুঁশিয়ারি ইসরাইলের। তবে ট্রাম্পের দাবি, কাতারে আর হামলা চালাবে না তেল আবিব।

আবারও মুহুর্মুহু শব্দে ভোর হয়েছে গাজা সিটির বাসিন্দাদের। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরু করেছে আইডিএফ। পাখির মতো হত্যা করছে ফিলিস্তিনিদের। এরইমধ্যে ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। মূলত পুরো গাজা শহর দখলে নেয়ার উদ্দেশ্যেই তাদের এবারের অভিযান। যদিও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলছেন, হামাসের অবস্থান লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা।

ইসরাইলের সাথে বড় অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

ফিলিস্তিনে এ নারকীয় হত্যাকাণ্ডের জেরে এবার ইসরাইলের বিপক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে জাতিসংঘ। গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে জানায় জাতিসংঘের তদন্ত কমিশন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি সেনারা। আর এর জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্যান্য নেতাকেই দায় নিতে হবে। যদিও জাতিসংঘের এ প্রতিবেদন ভুয়া দাবি করে বিবৃতি দিয়েছে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে কাতারে ইসরাইলি হামলা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বলছেন, কাতারে আর হামলা চালাবে না ইসরাইল। অপরদিকে নেতানিয়াহু বলছেন, হামাসকে এত সহজে ছেড়ে দেবে না তারা। বিশ্বের যেই দেশেই হামাস নেতারা থাকবেন সেখানেই তাদের লক্ষ্য করে আক্রমণ করবে।

এদিকে জেরুজালেম সফর শেষে কাতারের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোর রুবিও।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের প্রতিবেদন বলছে ‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’

আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫