ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৬২২

- আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 48
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ও মৃত্যুর সবশেষ তথ্যে এ খবর জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৯২ জনে।
সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৯৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এর বাইরে ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনা ১৪ জন, রাজশাহী ৪৮ জন, রংপুরে ৮ জন, বরিশালে ১৩১ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯৬৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৬ জন ভর্তি আছেন।
























