ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 73

এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ের তুলনায় এ বছর আরও বেশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।’

আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার কাজ করবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার ভলান্টিয়ারও নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই’।

দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না: অর্থ উপদেষ্টা

উপদেষ্টা বলেন, ‘নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দেশের ৩৩ হাজার পূজামণ্ডপে স্থানীয় কমিটি থেকে সাতজন করে স্বেচ্ছাসেবক ও আটজন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর ঐতিহ্য রয়েছে। এবছর সেই সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। পূজার পরিবেশ হবে আনন্দমুখর, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।’

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন তার জন্য মণ্ডপ ঘিরে কোন জনসমাগম করতে দেয়া হবে না। বিগত বছরগুলোর মতো পূজা মণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না। তবে কিছু দোকান বসতে পারবে। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দোকানগুলো পরিচালিত হবে’।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকত কুমার দে, সাধারণ সম্পাদক শিখন চন্দ্র শিপন, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতারা।

শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫