সরকার গঠনে এগিয়ে বিএনপি, তরুণদের পছন্দের শীর্ষে জামায়াত

- আপডেট সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 50
বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এক জরিপে জানিয়েছে, আগামী নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতকে ভোট দিবে ৩০ দশমিক ৩ এবং এনসিপিকে ভোট দিবে ৪ দশমিক ১ শতাংশ। এছাড়া নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিবে ১৮ দশমিক ৮ শতাংশ ভোটার। তবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে সে ভোটগুলো বেশি পাবে বিএনপি।
রাজধানীর আগারগাঁওয়ে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে সারাদেশের ১ হাজার ৪শ ১৩ ভোটার নিয়ে এক জরিপের তথ্য তুলে ধর হয়। এতে বলা হয়, ৩৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর ২৮ দশমিক ১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে।
মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি
তাদের জরিপে উঠে এসেছে, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ।
যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে বিএনপি, জামায়াতসহ প্রায় সকল দলের ভোট বাড়বে বলে উঠে এসেছে জরিপে। তাদের তথ্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির ভোট বেড়ে ৪৫.০৬ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫ শতাংশ হবে।
এ ছাড়া এনসিপি ৪.০৮ শতাংশ, জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট পাবে। আগামী নির্বাচনে দলীয় প্রতীক দেখে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতা ৬৫. ৫ শতাংশ ভোটার বিবেচনায় নেবেন।
জনগণ কাকে ভোট দেবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কী প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী, আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন।
এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) জরিপের প্রথম পর্ব প্রকাশ করে ইনোভিশন কনসালটিং। সেখানে ছিল নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।
এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা অংশ নিয়েছেন, যা ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করছে। এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে বলে দাবি করেছে ইনভেশন।





















