মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

- আপডেট সময় : ০৫:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 53
সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। তবে এই সাক্ষাৎকারকে ভিত্তিহীন সংবাদ বলে জানিয়েছে বিএনপি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।
আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: রিজভী
গতকাল ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ শিরোনামে ওই সাক্ষাৎকারটি কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব এবং দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্য-প্রণোদিতভাবে ও বানোয়াটভাবে এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের অসত্য বক্তব্য নিয়ে দেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।























