ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে ডিম ছুড়ে অপকর্ম করছে আ.লীগ: আমির খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 50

রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা বিদেশে ডিম ছোড়ার মতো অপকর্ম করছে, এটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে যেকোনো গণতান্ত্রিক দেশে, এ ধরনের ঘটনা ঘটতে পারে। এটি বড় করে দেখার কোন বিষয় নয়।’

এ সময় চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করলেও, অনিয়ম, দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। এজন্য বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে সাধারণ মানুষের জন্য নতুন করে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।’

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এতে প্রতি পরিবারে বছরে অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা খরচ কমবে। এক্ষেত্রে বিএনপি সরকারি সংস্থার সাথে, বেসরকারি হাসপাতাল ও এনজিও সংস্থাগুলোর সেবার সমন্বয় করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বেসরকারি খাতে ও এনজিওতে চিকিৎসা সেবায় বিনিয়োগ বাড়ানো হবে। একই সঙ্গে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার প্রবণতাও কমাতে হবে। এটি ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। এজন্য চিকিৎসকদের কেউ বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। যাতে মানুষ চিকিৎসা শব্দের ওপর আস্থা ও ভরসা রাখতে পারে।’

নিউজটি শেয়ার করুন

দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে ডিম ছুড়ে অপকর্ম করছে আ.লীগ: আমির খসরু

আপডেট সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫