ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 62

সুনামগঞ্জ সিলেট মহাসড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশে যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলায় ৩৯১২ আসামি, তদন্ত করছে সিআইডি

এময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আহাদ জানান, পিকআপ সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পিকআপের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫