ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থালাপতি বিজয়ের র‍্যালিতে পদদলিত হয়ে নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 59

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র‍্যালিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে তিনজন। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন ভুলের জন্য যন্ত্রণায় ছটফট করছেন শ্রীলেখা?

ইন্ডিয়া টিভির তথ্যানুযায়ী, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে থালাপতি বিজয় তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মন্ত্রীদের করুরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং জেলা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থালাপতি বিজয়ের র‍্যালিতে পদদলিত হয়ে নিহত ১০

আপডেট সময় : ০৯:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫