ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দল ঘোষণা
- আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 51
অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। আন্তর্জাতিক বিরতির এ ম্যাচগুলো দিয়েই মূলত বেছে নেয়া হবে বিশ্বকাপের স্কোয়াড।
দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ মার্কোস সেনেসি, লাউতারো রিভারো এবং আনিবাল মোরেনো। দলে ফিরেছেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজ। মেসি, আরভারেজদের সাথে ফরোয়ার্ড লাইনে দায়িত্ব সামলাতে দেখা যাবে এ দুজনকে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
মেজর লিগ সকারে খেলা রদ্রিগো দি পলও আছেন দলে। লিগ ওয়ান থেকে গোলরক্ষক জিরোনিমো রুলি, লিওনার্দো বালের্দির সাথে বরাবরের মতো দলে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর শিকাগোতে ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন মেসিরা।



























দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর