আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 44
মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। বাদ পড়েছেন লিটন দাস ও পারভেজ ইমন।
দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ব্যাটারদের মধ্যে দলে টিকে গেছেন নাঈম শেখ।
আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাতে রাখা হয়েছে ৫ পেসারকে।
আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ।
দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর ও শেষ ম্যাচটি হবে ১৪ তারিখে। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।
ট্যাগস :
ঘোষণা



























প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ